ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া আদালত অবমাননার অভিযোগের শুনানি আজ অনুষ্ঠিত হবে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে অ্যাডভোকেট ফজলুর রহমান ইতোমধ্যে ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে লিখিত আবেদন জমা দিয়েছেন।
সোমবার (৮ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ সংক্রান্ত বিষয়ে শুনানি ও আদেশ দেবেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন—বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩০ নভেম্বর ট্রাইব্যুনাল অ্যাডভোকেট ফজলুর রহমানকে তলব করে শুনানি ও আদেশের জন্য আজকের দিন (৮ ডিসেম্বর) ঠিক করেন। ঐ দিন আদালত অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়। নোটিশে তার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।
আদালতের আদেশ অনুযায়ী, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ফজলুর রহমানকে আজ আদালতে সশরীরে উপস্থিত হয়ে উত্থাপিত অভিযোগের ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছে। শুধু তাই নয়, তাকে নিজের সব অ্যাকাডেমিক সনদ ও আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিল প্রদত্ত সনদও নিয়ে আসতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
তবে আজকের শুনানির আগেই অ্যাডভোকেট ফজলুর রহমান আদালত অবমাননার অভিযোগে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে লিখিত আবেদন করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। গত ৩ ডিসেম্বর চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
গত ২৬ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ ফজলুর রহমানের বিরুদ্ধে প্রথম অভিযোগটি করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। ঐ সময় শুনানিতে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশনে ছিলেন প্রসিকিউর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর কার্যবিবরণী (৩০ নভেম্বর ও ৮ ডিসেম্বর, ২০২৫)
চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামের মন্তব্য (৩ ডিসেম্বর, ২০২৫)
প্রসিকিউশন পক্ষ থেকে দাখিলকৃত অভিযোগ।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |